× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুলিয়ারচরে সড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৮:৪৭ পিএম

কুলিয়ারচরে সড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচর ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশ থেকে অজ্ঞাত (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ছয়সূতী ও দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের মাঝামাঝি ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে কাঁঠালতলী নামক স্থান থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ওই নারীকে প্রায়ই কুলিয়ারচরের বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন, অনেকেই তাকে চেনতো তবে কেউ তার পারিবারিক পরিচয় জানতেন না। এই নারী প্রায়ই চলন্ত গাড়ির কাছে যেতেন এবং কখনো গাড়িতে ধাক্কা দিতেন বলেও জানান তারা। মরদেহের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার এসআই শামীম আল মামুন বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যেহেতু ঘটনাস্থল হাইওয়ে থানার অন্তর্ভুক্ত, ভৈরব হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে, হাইওয়ে থানা পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা