× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের অভিযোগে গ্রাহকদের মানববন্ধন

কুমিল্লা অফিস

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৮:৪২ পিএম

কুমিল্লায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের অভিযোগে গ্রাহকদের মানববন্ধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে এস আলম গ্রুপের কথিত অবৈধ নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন ব্যাংকের গ্রাহকরা।

সোমবার (৬ অক্টোবর) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র কুমিল্লা নগরীর বিভিন্ন শাখাসহ জেলার বিভিন্ন উপজেলার শাখার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

একই সময়ে ব্যাংকের রামঘাটলা, চকবাজার, পদুয়ার বাজার, ক্যান্টনমেন্ট, চান্দিনা, মুরাদনগর, চৌদ্দগ্রাম, লাকসাম ও নাঙ্গলকোটসহ বিভিন্ন উপজেলার শাখার সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৩৪০ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, যার ফলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল) গভীর সংকটে পড়েছে। তাদের মধ্যে অনেকেরই ছিল ভুয়া সনদপত্র। এতে ব্যাংকটির সেবার মান ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। অনিয়ম করে এসব অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীর জন্য প্রতি বছর ১৫০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে ব্যাংকটির। এ ছাড়াও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পানের দোকানদার, গৃহকর্মী, অটোরিকশাচালক, রাজমিস্ত্রির সহকারী এবং রংমিস্ত্রিসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিকে এই বিশাল সংখ্যক নিয়োগ দেওয়া হয়েছিল। এসব নিয়োগে কয়েকশ’ কোটি টাকার অনিয়ম ঘটেছে বলেও দাবি করা হয়। অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত না করলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের কুমিল্লা শাখার আহ্বায়ক নুরে আলম বাবু, সদস্য সচিব খালেদ হোসেন মজুমদার, সদস্য আমান উল্লাহ, মোজাম্মেল হক ফয়সাল, সাইফুল আলম, মহিবুর রহমান, চকবাজার শাখার গ্রাহক কামাল উদ্দিন, সাদেকুল ইসলাম, সাইফুল ইসলাম, পদুয়ার বাজার শাখার বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের কামরুল হাসান, মোতাহের আলম ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা