× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আটক

কুমিল্লা অফিস

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৮:০৮ পিএম

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আটক

কুমিল্লায় আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে কুমিল্লা শহরের কোতোয়ালি থানাধীন ফৌজদারি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পেশায় দলিল লেখক আব্দুস সামাদ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম।

আব্দুস সামাদ কুমিল্লা সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বারাপাড়া কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হক ও মনোয়ারা বেগমের পুত্র।

জানা গেছে, আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। তিনি কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন বাহারের ঘনিষ্ঠ সহযোগী ও আস্থাভাজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

তার গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও, ওসি মহিনুল ইসলাম বলেন, বিশেষ কারণে তাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা