× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে আসছে পরিবেশবান্ধব নতুন যান

সিলেট অফিস

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৫:৫৭ পিএম

আবদুল কুদ্দুস চৌধুরী (পিপিএম- সেবা)। ছবি: সংগৃহীত

আবদুল কুদ্দুস চৌধুরী (পিপিএম- সেবা)। ছবি: সংগৃহীত

সিলেট নগরের যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে আসছে পরিবেশবান্ধব নতুন পরিবহন- এমনটাই জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী (পিপিএম- সেবা)। 

সোমবার (৬ অক্টোবর) সকালে নগরীর খান প্যালেসে আয়োজিত চতুর্থ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনকালে তিনি এ কথা জানান। এছাড়া ইতোমধ্যে এ বিষয়ে দেশি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চলছে বলেও জানান তিনি। 

তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনাপ্রবন, লিড ব্যাটারিতে অতিরিক্ত বিদুৎ খরচ হয়। তাই টেকসই একটি ব্যবস্থা করার পরিকল্পনা চলছে। আশাকরি কয়েক দিনের মধ্যে সুখবর জানাতে পারবো।

কমিশনার বলেন, মানবিক দিকটাও বিবেচনা করতে হবে। এদের পিছনে যে পরিবারটা আছে আমাদের কার্যকর্মের দ্বারা তাদের কী ক্ষতি হয়েছে এটাও ভাবতে হবে। আমরা রিকশাচালকদের জন্য কী করতে পেরেছি। তাদের কর্মসংস্থানের জন্য আমরা কী করতে পেরেছি।

তিনি আরও বলেন, আমরা চিন্তা করছি পরিবেশবান্ধব পরিবহন আনা, কর্মসংস্থান সৃষ্টি করা, এবং সুন্দর ও স্মার্ট আধুনিক শহর গড়ার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা