বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৫:৪৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ অক্টোবর) ভোরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।বিজিবির সূত্রে জানা গেছে, আনুমানিক ০২টা ৫০ মিনিটে উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযানে ভারতীয় ফোসকা ৭ হাজার ৮৩০ কেজি আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৯৮ হাজার টাকা।বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ভারতীয় ফোসকা আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে তারা দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।