× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় সাড়ে নয় লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

বগুড়া অফিস

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৫:১৩ পিএম

বগুড়ায় সাড়ে নয় লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

বগুড়া জেলায় সাড়ে নয় লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। ইতিমধ্যে আড়াই লাখ শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা পর্যায়ের পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সিভিল সার্জন ডা. খুরশিদ আলম, সিনিয়র তথ্য কর্মকর্তা মাহফুজার রহমান, বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদসহ ইউনিসেফ প্রতিনিধি শহিদুল হাসান।

সভায় জানানো হয়, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। জ্বর থাকলে শিশু সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না।

সভায় বক্তারা বলেন, টিকাদান কার্যক্রমকে সফল করতে সঠিক তথ্য প্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। ব্যবহৃত টিকাটি নিরাপদ ও কার্যকর; পার্শ্ববর্তী দেশগুলোতে এর কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি বলেও জানান তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা