শিবচর (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৫:০৫ পিএম
পবিত্র আল কুরআনকে অবমাননা করায় নর্থ সাউথ বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তির দাবিতে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যেগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক ৭১ চত্বরে এসে শেষ হয়। পরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এই সময় বক্তব্য দেন শিবচর উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি ও মাদারীপুর -১ আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশর প্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা আকরাম হুসাইন, শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা জাফর আহমেদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসনসহ স্থানীয় নের্তৃবৃন্দ।