× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৩ বছরেও বিআরটি প্রকল্প শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৪:৫৫ পিএম

১৩ বছরেও বিআরটি প্রকল্প শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ ১৩ বছরেও কাজ শেষ না হওয়ার প্রতিবাদ, নিরাপদ সড়ক ও পারাপার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করা হয়। 

সোমবার (৬ অক্টোবর) গাজীপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে দুপুরে এ মানববন্ধন টঙ্গী সরকারি কলেজ গেট এলাকায় অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফুটওভারব্রিজ চালু করা, জেব্রা ক্রসিং স্থাপন, অরক্ষিত ম্যানহুলের ঢাকনা স্থাপন এবং সড়কে ফ্লাইওভারের উপরে এবং নিচে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ৯ দফা দাবি তুলে ধরেন বক্তারা। আগামী ৪ মাসের মধ্যে বিআরটি প্রকল্পের কাজ শেষ করার দাবি জানান বক্তরা। সাধারণ জনগণসহ বিএনপি, এবি পার্টি ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এ মানববন্ধনে উপস্থিত ছিলেন। 

এর আগে, গত বছর ১৬ ডিসেম্বর গাজীপুরের শিববাড়ী থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ১০টি বাসের চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছিলেন, বিআরটি একটি রুগ্ন প্রকল্প। তারপরও মানুষের যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে বিআরটিসি বাস চালু করা হয়েছে। শুরুতে ১০টি বাস থাকলেও দিন দিন কমে এখন দুই-তিনটি বাস চলাচল করছে।

উল্লেখ্য, গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নির্দিষ্ট লেনে বাসভিত্তিক দ্রুত, নিরাপদ ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে ২০১২ সালের ডিসেসেম্বর মাসে প্রকল্পটি হাতে নেয় সরকার। ২০ দশমিক ৫ কিলোমিটার সড়কে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) নামের প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয় ৪ বছর ১ মাস। অন্তত পাঁচ দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল। দ্বিগুণ ব্যয় এবং তিনগুণ সময় নিয়েও কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা