× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামগঞ্জে গ্রেপ্তার আ.লীগ নেতা কারাগারে

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৪:৪২ পিএম

রামগঞ্জে গ্রেপ্তার আ.লীগ নেতা কারাগারে

লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় আটক আওয়ামী লীগ নেতা রাকিবুল হাসান মাসুদকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

এর আগে রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মাসুদ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

থানা পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও একই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে বের হন। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, চলমান তদন্তের অংশ হিসেবেই তাকে পুনরায় একই মামলায় গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা