× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ নিয়োগ ও ব্যাংক লুটের প্রতিবাদে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৪:৩৪ পিএম

অবৈধ নিয়োগ ও ব্যাংক লুটের প্রতিবাদে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামী ব্যাংকের গ্রাহকরা ‘ব্যাংক লুটেরা ও মাফিয়া চক্র এস আলম গ্রুপ কর্তৃক ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের’ অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে নবীনগর প্রেস ক্লাবের সামনে ইসলামী ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ইসলামী ব্যাংক এস আলম চক্রের কবলে পড়ে ব্যাংকের নীতিমালা উপেক্ষা করে যোগ্যতা বিবেচনা না করেই নিজেদের লোকজনকে পদে পদে বসিয়েছে। এতে ব্যাংকের শরিয়াহভিত্তিক নীতি ও গ্রাহকদের বিশ্বাস ধ্বংস হয়েছে।’

বক্তারা অভিযোগ করেন, গত কয়েক বছরে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে লুটপাট করা হয়েছে। অথচ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ব্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রকৃত ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কর্মকর্তাদের বদলে এখন এমন অদক্ষ লোকজন দায়িত্বে রয়েছেন যারা ব্যাংক পরিচালনার যোগ্যই নয়।

এসময় মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে ও মু. শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আমির হোসাইন, আব্দুল কাইয়ুম মাস্টার, গোলাম কিবরিয়া মোল্লা, কামাল হোসেন, নাছির উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকে যারা লুট করেছে, তাদের বিচার করে আমানতকারীদের টাকা ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি ব্যাংকটিকে এস আলমের প্রভাবমুক্ত করে শরিয়াহভিত্তিক ন্যায্য ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান তারা।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ নিয়োগ বাতিল এবং দুর্নীতিবাজদের বিচারের আওতায় না আনা হয়, তবে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা