× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ব্যাটারির দোকানে আগুন

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৪:৩১ পিএম

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ব্যাটারির দোকানে আগুন

নাটোর শহরের মাদ্রাসা মোড়ে অগ্নিকাণ্ডে একটি ব্যাটারি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। রবিবার (৫ অক্টোবর ) রাত সাড়ে  ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে ফরহাদুজ্জামান ফরহাদের ব্যাটারির দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার ব্রিগেডের কর্মীরা আসার আগেই দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

নাটোর ফায়ার ব্রিগেডের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এনায়েত উল্লাহ হক জানান, ইলেকট্রিক  শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দোকানের ভেতরে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তার পরেও অতি অল্পসময়ে ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা