× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিসিসিআই নির্বাচন

চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৪ পদে বৈধ প্রার্থী ৬৩

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১১:১৬ এএম

চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৪ পদে বৈধ প্রার্থী ৬৩

ঐতিহ্যবাহী ব্যবসায়িক সংগঠন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) পরিচালক পদে নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর আপিল শুনানির সময় পার হওয়ার পর রবিবার (৫ অক্টোবর) এই তালিকা প্রকাশ করে নির্বাচন পরিচালনা কমিটি। তালিকায় ৬৩ জনকে চুড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এবার নির্বাচনে মোট ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এই হিসেবে এবার নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করা আটজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে।

সিআইবি রিপোর্ট, ঋণ খেলাপি ও পুলিশি প্রতিবেদন ঠিক না থাকায় আটজনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয় বলে জানিয়েছেন 

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগম।

প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘চেম্বার নির্বাচনে এবার ২৪টি পরিচালক পদের বিপরীতে ৭১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। এদের মধ্যে যাছাই-বাছাইকালে ৩৫ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। পরে আপিল শুনানিতে ২৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এই হিসেবে সব মিলিয়ে এবার প্রার্থিতা বৈধ হয়েছে ৬৩ জনের।’ তবে এদের মধ্য থেকে কেউ নির্বাচন থেকে সরে যেতে চাইলে তারা ৮ অক্টোবরের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। 

চুড়ান্ত প্রার্থী তালিকায় ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনের ছয়টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এই ছয়জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন। 

মনোনয়ন বাতিল হওয়া ৮ প্রার্থী হলেন- শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি আমজাদ হোসাইন চৌধুরী, নেমসান কন্টেইনার লিমিটেডের শাহ নেওয়াজ মো. আলী চৌধুরী, নিয়ালকো অ্যালয়স লিমিটেডের গাজী মোকাররম আলী চৌধুরী, অ্যাকর্ড হোল্ডিংসের শাহজাহান মো. মহিউদ্দিন, মিল্টন ডেকোরেটরসের সিরাজুল আলম চৌধুরী, গ্রিন ওয়ার্ল্ড ইমপেক্সের মাহবুব রানা, ইম্পালস ট্রেডিংয়ের মো. সেলিম উল্লাহ এবং জেডএআর ট্রেডের মো. জাহিদুল হাসান।

চট্টগ্রাম চেম্বার সূত্রে জানা যায়, এবার ২৪টি পরিচালক পদের বিপরীতে ১৮টি পদে ভোট হবে। ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনের তিনটি করে মোট ছয়টি পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এই হিসেবে এবার সাধারণ ক্যাটাগরিতে ১২ জন, সহযোগী ক্যাটাগরিতে ৬ পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার চেম্বার নির্বাচনে তিনটি প্যানেল হওয়ার কথা ছিল। কিন্তু একটি প্যানেলের দলনেতা হিসেবে আলোচনায় থাকা শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি আমজাদ হোসাইন চৌধুরীর প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় এখন দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর মধ্যে একটি প্যানেলের দলনেতা হিসেবে আলোচনায় আছেন ৫ আগস্টের পর গঠিত সচেতন ব্যবসায়ী সমাজের আহবায়ক এস এম নুরুল হক। তিনি চট্টগ্রাম চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি, বিজিএমইএ প্রথম সহসভাপতি ছিলেন। একসময় তিনি অগ্রণী ব্যাংকের পরিচালকও ছিলেন। অন্য প্যানেলের দলনেতা হিসেবে আলোচনায় আছেন সিকম গ্রুপ ও প্রিমিয়ার সিমেন্ট মিলসের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক। এর আগে তিনি চট্টগ্রাম চেম্বার ও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা