× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিস্তার পানি বিপদসীমার ৩০ সেমি ওপরে

রংপুর অফিস

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১০:১৫ এএম

তিস্তার পানি বিপদসীমার ৩০ সেমি ওপরে

উজানের পাহাড়ি ঢলে তিস্তায় ধেয়ে এসেছে রেকর্ড পরিমান পানি। রবিবার (৫ অক্টোবর) রাত ১০টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। যা এ বছর সর্বোচ্চ পানি প্রবাহের রেকর্ড গড়েছে।

এতে করে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপ চরে বন্যা দেখা দিয়েছে। অনেকে গরু-ছাগল নিয়ে তিস্তা নদীর বাঁধে আশ্রয় নিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পূর্বাভাস অনুযায়ী ভারতের সিকিমসহ বিভিন্ন প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে রবিবার সকাল থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। সকাল ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১৫ সেমি নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। বিকাল তিনটায় পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১ সেমি নিচ দিয়ে প্রবাহিত হয়।

সন্ধ্যার পর থেকে তিস্তা নদীর পানি হু-হু করে বাড়তে থাকে। রাত ১০টায় ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৩০ সেমি ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে উত্তরের লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

রংপুর গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, তিস্তা নদীর পানি বাড়লে গঙ্গাচড়ার লহ্মীটারী ইউনিয়নের পাঁচটি ওয়ার্ড, কোলকোন্দ ইউনিয়নের চারটি এবং নোহালী ইউনিয়নের তিনটি ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে লহ্মীটারী ইউনিয়নের শংকরদহ, ইচলী, জয়রাম ওঝাসহ বিভিন্ন গ্রামে পানি ঢুকতে শুরু করছে। আমি পানি উন্নয়ন বোর্ডের বন্যার তথ্য নদী পাড়ের মানুষের কাছে পৌঁছে দিয়েছি। পানি বেশি বাড়লে এলাকাবাসীকে উদ্ধারে নৌকা প্রস্তুত রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, সোমবার পর্যন্ত তিস্তা নদীর উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তিস্তার পানি বাড়ার তথ্য সংশ্লিষ্ট এলাকাগুলোতে মাইকিং করে জানানো হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা