× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবা হত্যার দায় স্বীকার ছেলে ও পুত্রবধূর

খুলনা অফিস

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ২১:০৭ পিএম

বাবা হত্যার দায় স্বীকার ছেলে ও পুত্রবধূর

খুলনা মহানগরীর বসুপাড়া এলাকায় বাবা লিটন খান হত্যার ঘটনায় গ্রেপ্তার কিশোর ছেলে ও তার কিশোরী স্ত্রী আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রবিবার (৫ অক্টোবর) বিকালে খুলনা মহানগর হাকিম রাকিবুল ইসলাম তাদের জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালতের নির্দেশে দুজনকে কারাগারে পাঠানো হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, গত ২ অক্টোবর রাতে বসুপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে লিটন খানের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। হত্যার পর থেকে তার ছোট ছেলে ও পুত্রবধূ পলাতক ছিলেন। পুলিশ গত শনিবার রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে খুলনায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহ ও টাকার লেনদেন নিয়ে বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।গত বৃহস্পতিবার রাতে সুযোগ পেয়ে ছেলে ও তার স্ত্রী মিলে লিটন খানের গলায় ফাঁস দেয়। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওসি কবির হোসেন আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বয়স অল্প হওয়ায় কিশোর আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা