বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৯:৫৮ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫ ২০:০৯ পিএম
নাটোরের বড়াইগ্রামে গাঁজা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর বহিস্কার হলেন উপজেলার বড়াইগ্রাম পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গাঁজা সেবনের তার একটি ভিডিও ভাইরাল হয়।
রবিবার (৫ অক্টোবর) নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল -এর স্বাক্ষরিত পত্রে ছাত্রদল নেতা এনামুল হককে বহিষ্কারাদেশ প্রদান করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রদান করে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দায়িত্বশীল পদে থেকে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় বড়াইগ্রাম পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হককে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন অদ্য ৫ অক্টোবর এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ বিষয়ে বহিষ্কৃত ছাত্রদল নেতা এলামুল হক কোন বক্তব্য জানাতে রাজী হননি।