× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খানপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স ও ফগার মেশিন দিলেন মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৮:৪২ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫ ১৮:৪৭ পিএম

হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ফগার মেশিন ও অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মডেল ডি ক্যাপিটাল গ্রুপের মালিক মাসুদুজ্জামান খান। প্রবা ফটো

হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ফগার মেশিন ও অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মডেল ডি ক্যাপিটাল গ্রুপের মালিক মাসুদুজ্জামান খান। প্রবা ফটো

নারায়ণগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়াবহ প্রকোপের মধ্যে রোগীদের চিকিৎসা ও মশা নিধনের সুবিধার্থে গুরুত্বপূর্ণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে মডেল ডি ক্যাপিটাল গ্রুপ। মশা নিধন এবং জরুরি রোগী পরিবহনের জন্য এই শিল্প গ্রুপের মালিক মাসুদুজ্জামান খান হাসপাতালে চারটি ফগার মেশিন ও একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন। 

রবিবার (৫ অক্টোবর) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করেন তিনি। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক আবুল বাশার উপস্থিত ছিলেন।  

মাসুদুজ্জামান বলেন, অ্যাম্বুলেন্স চালক ও চারটি ফগার মেশিন পরিচালনার জন্য নয়জন লোক নিয়োগ করা হয়েছে। তারা প্রতিদিন হাসপাতালের আঙিনাসহ আশেপাশের পাড়া-মহল্লায় ওষুধ ছিটিয়ে মশা নিধনের কাজ করবে। তিনি আরও বলেন, কোনো ডেঙ্গু রোগীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণের জন্য এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দেয়া হবে।

লোকবল সংকটের কথা তুলে ধরে হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক আবুল বাশার বলেন, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ১০ জন খণ্ডকালীন ক্লিনারের প্রয়োজন। জবাবে মাসুদুজ্জামান হাসপাতাল কর্তৃপক্ষকে লোকবলের ব্যবস্থা করবেন বলেও আশ্বস্ত করেন।

পরে মডেল ডি ক্যাপিটাল গ্রুপের পক্ষ থেকে হাসপাতালের ভর্তি ডেঙ্গু রোগীদের জন্য ফলমূল বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকুসহ বিশিষ্ট ব্যক্তিরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা