× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালু উত্তোলনকে কেন্দ্র করে গোলাগুলি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৮:৪০ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫ ১৮:৫৫ পিএম

বালু উত্তোলনকে কেন্দ্র করে গোলাগুলি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম বদরপুর ও গৌরীপুর এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও অবৈধ অস্ত্রের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যার পর গৌরীপুর আমতলী বিলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকায় বালু উত্তোলন নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় এক পক্ষ বালু তোলার চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে এবং অবৈধ অস্ত্রে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি হলে মানুষ চারদিকে ছোটাছুটি শুরু করে।

এ সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, কিছু দুষ্কৃতকারী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা দ্রুত ওই অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজউদ্দীন আহমেদ বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা