× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীমঙ্গলে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৮:০৭ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫ ১৮:০৭ পিএম

শ্রীমঙ্গলে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খাইছড়া চা-বাগানের লেক এলাকা থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রবিবার (৫ অক্টোবর) দুপুরে সাপটি উদ্ধার করা হয়। 

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, রবিবার  দুপুরে খাইছড়া চা-বাগানের শ্রমিকরা চা-পাতা উত্তোলনের সময় লেকের পাড়ে একটি বিশালাকৃতির অজগর সাপ দেখতে পান। সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকরা বিষয়টি বাগানের সহকারী ব্যবস্থাপক সাদিকুর রহমান ও আবু নাসির মো. জামান নাহিদকে জানালে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ২১ কেজি বলে জানা যায়। 

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান বলেন, ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন একটি বিশাল আকৃতির অজগর সাপ আমাদের কাছে হস্তান্তর করেছে। এটি সম্পূর্ণ সুস্থ আছে। এটিকে লাইয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা