× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপলু আর নেই

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৫:৪৮ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মির্জা ফরিদুল ইসলাম শিপলু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৫ অক্টোবর) ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ছোট ভাইয়ের বাসায় মারা যান তিনি। তার মৃত্যুতে চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার চিকিৎসার উদ্দেশ্যে তিনি ঢাকা গিয়েছিলেন। গতরাতে চিকিৎসা শেষে ধানমন্ডিতে তার ছোট ভাইয়ের বাড়িতে একাই অবস্থান করছিলেন তিনি। রবিবার (৫ অক্টোবর) সকালে মির্জা ফরিদুল ইসলাম শিপলু কারো ফোন রিসিভ না করায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। দুপুর ১২টার দিকে তার ছোট ভাই রাতুল ওই বাড়িতে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাকে মৃত অবস্থায় দেখতে পান।

তার রাজনৈতিক সহকর্মী ও জাসস নেতা সেলিম জানিয়েছেন, পারিবারিক আলোচনার মাধ্যমে মরহুমের দাফন, জানাজার স্থান ও সময় পরে জানানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা