× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমদানি শুরু হওয়ায় কমেছে কাঁচামরিচের দাম, খুশি ক্রেতা-বিক্রেতারা

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৫:৩৯ পিএম

আমদানি শুরু হওয়ায় কমেছে কাঁচামরিচের দাম, খুশি ক্রেতা-বিক্রেতারা

আমদানি শুরু হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর বাজারে কমেছে কাঁচামরিচের দাম। একদিনের ব্যবধানে কেজিপ্রতি ১৩০ টাকা কমে বর্তমানে পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, আর খুচরা বাজারে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মুখে।

রবিবার (৫ অক্টোবর) বিকেলে হিলি বাজার ঘুরে দেখা গেছে, শনিবার পর্যন্ত পাইকারি বাজারে কাঁচামরিচের দাম ছিল কেজিপ্রতি ২৬০ টাকা। আজ তা নেমে এসেছে ১৩০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, আমদানি শুরু হওয়ার পর থেকেই সরবরাহ বেড়ে যাওয়ায় দাম অর্ধেকেরও বেশি কমে গেছে।

এর আগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় সীমান্তে পচনশীল পণ্যের সরবরাহ কমে গিয়েছিল। এতে হিলিসহ আশপাশের বাজারে কাঁচামরিচের দাম বেড়ে দাঁড়ায় ২৮০ টাকায়। তবে শনিবার থেকে আমদানি পুনরায় শুরু হওয়ায় রাতারাতিই দাম কমে যায়।

হিলি বাজারের ক্রেতা মোরসেদ আকবর বলেন, পরশুদিন ২৬০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনেছি। আজ ১৩০ টাকায় কিনলাম। আমরা নিম্ন আয়ের মানুষ, দাম কমায় অনেক স্বস্তি লাগছে।

ব্যবসায়ী বিপ্লব শেখ জানান, গতকালও পাইকারি ২৬০ টাকা কেজি দরে বিক্রি করেছি, আজ বিক্রি করছি ১৩০ টাকায়। দাম একেবারে পড়ে গেছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, শনিবার থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আজ আমার পাঁচ ট্রাক কাঁচামরিচ এসেছে। দেশের বাজারে এখন পর্যাপ্ত সরবরাহ থাকায় পাইকারি দরে ১৩০ টাকায় বিক্রি করছি। আশা করছি, সামনে দাম আরও কিছুটা কমবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা