× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাইকে বাঁচাতে ঝাঁপ দিল বোন, ফিরল দুজনের নিথর দেহ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৪:৫২ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫ ১৪:৫৬ পিএম

ভাইকে বাঁচাতে ঝাঁপ দিল বোন, ফিরল দুজনের নিথর দেহ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের মোঃ সাদ্দামের ছেলে মোঃ শরীফ (৭) ও মেয়ে শিফা (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছোট ভাই শরীফ বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে বড় বোন শিফা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দুজনেই পানির স্রোতে তলিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, এই বিষয়ে আমি অবগত নই, তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা