× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডগ স্কোয়াডের সহায়তায় ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৪:১৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফে ডগ স্কোয়াড সদস্যের সহায়তায় অভিযানে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) ভোরে টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, ওই এলাকায় বসবাসকারী মাবুদ কামালের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৭) ও তার স্ত্রী রাবেয়া (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন, বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, আটক রোহিঙ্গা দম্পতি টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর শরণার্থী ক্যাম্পের এ-ব্লকের নথিভূক্ত বাসিন্দা। তারা টেকনাফ পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করলেও প্রতি মাসে রোহিঙ্গা ক্যাম্প থেকে রেশন নিয়ে আসতেন। 

তিনি আরও জানান, আইয়ুব রাজমিস্ত্রী পেশায় থাকলেও স্বামী-স্ত্রী মিলে একাধিক হাত বদলের মাধ্যমে মাদকের চালান স্থানীয় ও অন্য মাদক কারবারিদের কাছে পৌঁছে দিতেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা