× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মসজিদের পথে বাঁশের বেড়া, চরম দুর্ভোগ

হিলি ও বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১০:০২ এএম

মসজিদের পথে বাঁশের বেড়া, চরম দুর্ভোগ

দিনাজপুরের বিরামপুরে মসজিদে যাওয়ার পথে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন মুসল্লিসহ গ্রামবাসী। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

পলিপ্রয়াগপুর ইউনিয়নের টাটকপুর গ্রামের ফকিরপাড়া জামে মসজিদের রাস্তায় এ বাঁশের বেড়া দেন স্থানীয় প্রভাবশালী শাহজাহান ফেরদৌস বাবু ও বেনজির আহম্মেদ শাহ।

শনিবার (৪ অক্টোবর) সরজমিনে গিয়ে জানা যায়, প্রায় ৫০ বছর ধরে রাস্তাটি দিয়ে মসজিদের মুসল্লিসহ গ্রামবাসী চলাফেরা করেন। গত ২৮ সেপ্টেম্বর শাহজাহান ফেরদৌস বাবু ও বেনজির আহম্মেদ শাহ্ যাতায়াতের রাস্তার দুই পাশে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেন। এতে চরম বিপাকে পড়ে মুসল্লি এবং গ্রামবাসী।

মসজিদের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম শাহ্ বলেন, গ্রামের লোকজন ও মুসল্লিরা ৫০ বছর ধরে এই রাস্তা ব্যবহার করে আসছি। এছাড়াও শান্তিপূর্ণভাবে এই মসজিদে নামাজ আদায় করছি। কিন্তু ২৮ সেপ্টেম্বর সকালে বাবু ও বেনজির ইচ্ছাকৃতভাবে মসজিদের পথে বাঁশের বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।

তিনি বলেন, ‘আমরা প্রতিবাদ করলে তারা হুমকি ও ভয়ভীতি দেখায়। মুসল্লিরা এখন কষ্ট করে বিকল্প পথ ব্যবহার করছেন। বেড়া দেওয়ায় সবচেয়ে কষ্ট হচ্ছে বয়স্ক মুসল্লিদের। তিনি মসজিদ কমিটি ও গ্রামবাসীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

অভিযুক্তকারী বেনজির আহম্মেদ শাহ্ বলেন, ‘আমি যাতায়াতের জন্য যথেষ্ট জায়গা ছেড়ে দিয়েছি। যদি আরও জায়গা দরকার হয়। আমি তা দিতে রাজি।’

বিরামপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘থানায় লিখিত অভিযোগ পেয়েছি। ইউএনওকে বিষয়টি জানানো হয়েছে। থানায় বসে একটা সমাধান করা হবে।’ 

উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। রবিববার তহশিলদারকে সরেজমিনে পাঠানো হবে। 

স্থানীয় মুসল্লি ও গ্রামবাসী এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রতিবন্ধকতা অপসারণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা