প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ২২:২৪ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫ ২২:২৫ পিএম
ফাইল ফটো।
খাগড়াছড়িতে আটদিন পর ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহার করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জানমালের ক্ষতিসাধনের আশঙ্কা থাকায় শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়।
বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহারের চাহিদা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে পাওয়া গিয়েছে। তাই রবিবার ভোর ৬টা থেকে পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহার করা হলো।