× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনাসহ ৫ জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

খুলনা অফিস

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ২১:৫৭ পিএম

খুলনাসহ ৫ জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বিভিন্ন দাবি বাস্তবায়নে খুলনাসহ পাঁচ জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৪ অক্টোবর) খুলনা মোটর-বাস মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী সোমবার থেকে এই ধর্মঘট শুরু হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের পরিবহন খাত নানা সংকটের মুখে রয়েছে। মালিক ও শ্রমিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, সড়কে অনুমোদনহীন ইজিবাইক-নসিমন-করিমন অপসারণ এবং দূরপাল্লার পরিবহনে উপজেলা পর্যায়ে মাত্র একটি কাউন্টার রাখার দাবি জানিয়ে আসছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করা হয়েছে।

গত ২৫ আগস্ট বাগেরহাটে ৫ জেলার ৭টি বাসমালিক সমিতির যৌথ সভায় এসব দাবি জানানো হয়। পরে ১৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ অক্টোবর পর্যন্ত সময়সীমা দিয়ে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় আগামী ৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধের ঘোষণা এসেছে।

খুলনা মোটর-বাস মালিক সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফ্ফার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা সমিতি এই ধর্মঘটে পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং ধর্মঘট সফল করতে সব মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা