× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াড

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ২১:৪৮ পিএম

এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াড

চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াড। এতে জেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। শনিবার (৪ অক্টোবর) সকালে চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘বিজ্ঞান বেজ’ এ আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতায় ছিল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব।

অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এ সময় তিনি বলেন, বিজ্ঞান মানুষকে যুক্তিবাদী করে তোলে। তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তার বিকাশে এ ধরনের অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞানচর্চার মাধ্যমেই গড়ে উঠতে পারে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আলোকিত বাংলাদেশ।

এমন আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানের প্রতি আগ্রহ ও অনুসন্ধিৎসা আরও বাড়িয়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার এবং চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি রহিম বাদশা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধার বিকাশ ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দক্ষতা অর্জনের জন্য এ প্রতিযোগিতার আয়োজন। আশা করি, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আগামীতে দেশকে ভালো কিছু উপহার দেবে।

দ্বিতীয় রাউন্ডের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় এমসিকিউ পদ্ধতিতে ২৫ মার্কে ৩০ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখান থেকে ৫০ জন উত্তীর্ণ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা