× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাদাপাথর লুটপাটের অভিযোগে গ্রেপ্তার আ.লীগ নেতা

সিলেট অফিস

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ২১:৪৭ পিএম

সাদাপাথর লুটপাটের অভিযোগে গ্রেপ্তার আ.লীগ নেতা

সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে পাথর লুট ও ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে আওয়ামী লীগ নেতা আবদুল ওদুদ ওরফে আলফু চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার থানা সদর অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলফু চেয়ারম্যান কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ। তিনি বলেন, ‘গ্রেপ্তার হওয়া আলফু চেয়ারম্যানকে নিয়ে আমরা আরও অভিযান পরিচালনা করছি। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’

প্রসঙ্গত, গত ২০ জুলাইয়ের পর থেকে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে দ্রুত গতিতে নিঃশেষ হয় সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্রের পাথর। পরে অনুসন্ধানে দেখা যায়, সাদাপাথরের অদূরে অবস্থিত ধলাই সেতু সংলগ্ন ‘ধলাই নদী দক্ষিণ বালু মহাল’ বালু উত্তোলনের জন্য ইজারা দেয় জেলা প্রশাসন। নথি ঘেঁটে দেখা গেছে, ২০২৫ সালের ২১ জুলাই ইজারা চুক্তি সম্পাদন হয়। বার্ষিক ৬ কোটি ৭৫ লাখ ৫০ টাকায় ধলাই নদীর ২১৭ দশমিক ৭০ একর ইজারা নেন মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ। এর স্বত্তাধিকারী আব্দুল্লাহ আল মামুন। তবে এর পেছনে প্রভাবশালী দুই ব্যক্তি যুক্ত থাকার তথ্য মিলে। যার একজন কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এই আলফু। অভিযোগ রয়েছে, আলফু ‘ধলাই নদী দক্ষিণ বালু মহাল’ থেকে বালু উত্তোলনের নাম করে ইজারা অংশের বাইরে থেকেও অবৈধভাবে বালু উত্তোলন করতে থাকেন। আর এই উত্তোলনের অংশের নদীপথ ব্যবহার করেই পাথর লুটপাট করতেন আলফু।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা