× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ২০:৫১ পিএম

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার মারিয়ালি (কলাবাগান) গ্রামের রায়হান হাওলাদার (৩৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মাদ্রাসা পাড়া এলাকার ওমর ফারুক (৩২) এবং নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বারধার এলাকার মো. আবু তাহের (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় ইসলামপুরগামী রাস্তায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২৬৯ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে শাড়ি এনে বিক্রির উদ্দেশ্যে শ্রীমঙ্গল শহরে নিয়ে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার ও পিকআপসহ শাড়ি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা