× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে নৌ র‌্যালি

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ২০:৩১ পিএম

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে নৌ র‌্যালি

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু করেছে চাঁদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। 

শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় সচেতনতামূলক সভা ও নৌ র‌্যালির আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন। তিনি বলেন, চাঁদপুরের গর্ব পদ্মা-মেঘনা নদী, ইলিশ ও পর্যটন। ইলিশের প্রজনন রক্ষা না হলে চাঁদপুরের এই গর্ব টিকবে না। তাই জেলেদের অনুরোধ করছি, নিষেধাজ্ঞার সময় নদীতে না নামতে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ এবং সঞ্চালনা করেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিরুল ইসলাম, ইউএনও এস.এম.এন জামিউল হিকমা এবং কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট শওকত আহমেদ।

এছাড়া প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, মৎস্য বনিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও মৎস্যজীবী কামাল হোসেনও বক্তব্য রাখেন।

সভা শেষে দুপুর ১টার দিকে মেঘনা নদীর মোহনায় জেলা টাস্কফোর্স, মৎস্যজীবী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা