× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিআর পদ্ধতি নিয়ে জামায়াতের গোলটেবিল বৈঠক

রাজশাহী অফিস

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ২০:১১ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫ ২০:১২ পিএম

পিআর পদ্ধতি নিয়ে জামায়াতের গোলটেবিল বৈঠক

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজশাহীতে গোলটেবিল বৈঠক করেছে জামায়াতে ইসলামী। শনিবার (৪ অক্টোবর) সকালে রাজশাহী মহানগর জামায়াতের কার্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করা হয়।

রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শাহাদৎ হোসাইন ও অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুলের যৌথ সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরের আমীর ড. মাওলানা কেরামত আলী।

এতে বক্তারা বলেন, জাতীয়ভাবে যদি কোনো দল ২০-২৫ শতাংশ ভোট পায়, কিন্তু তাদের সাংগঠনিক দুর্বলতা, বিত্তবৈভবের অভাব বা একক আসনে জেতার সক্ষমতা না থাকায় একটিও আসন না পায়, তাহলে সেটি গণতান্ত্রিক ব্যবস্থায় অস্বাভাবিক বলেই বিবেচিত হবে। পিআর পদ্ধতিতে এই সমস্যাগুলোর অনেকটাই সমাধান হতে পারে।

এ সময় বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের নায়েবে আমীর আবু সেলিম, রাজশাহী সদর-২ আসনের জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর, রাজশাহী-৩ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ, সংগ্রামের বিশেষ প্রতিনিধি সরদার আব্দুর রহমান, রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ ফাতেমা সিদ্দিকা, আদর্শ শিক্ষক পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক জে এ এম সকিলওর রহমান সভাপতি, আইনজীবী হাসানুল বান্না সোহাগ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা