× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে শতবর্ষের ঐতিহ্যবাহী নৌকা বাইচ

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ২০:০৮ পিএম

গোপালগঞ্জে শতবর্ষের ঐতিহ্যবাহী নৌকা বাইচ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। 

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর পরের দিন শুক্রবার (৩ অক্টোবর) বিকালে মধুমতি নদীর বিল রুট চ্যানেলে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দশটি বাইচ নৌকা অংশ নেয়। 

গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার হাজার হাজার মানুষ নদীর দুই পাড়ে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা উপভোগ করেন। নৌকা বাইচকে ঘিরে জলিরপাড় এলাকায় গ্রামীণ মেলারও আয়োজন করা হয়।

বিকালে নৌকা বাইচের উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ সময় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা