জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১৬:৩৬ পিএম
মাদকের প্রতিকার ও ভয়াবহতা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতন নাগরিক সমাজ জগন্নাথপুরের ব্যানারে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে।
শনিবার (৪ অক্টোবর) মাদকের প্রতিকার ও ভয়াবতা রোধে জনসচেতনতা তৈরি করতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মাদকবিরোধী সচেতন নাগরকি সমাজের আয়োজনে বিকাল ৩টা জগন্নাথপুর পৌর পয়েন্টে তরুণ সমাজসেবক মো. লিমন ভূঁইয়ার সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক জুয়েল আহমদের পরিচালনায় বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সদস্য এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, বিশিষ্ট সমাজ সেবক শিবলী সাদিক ও বাংলাদেশ খেলাফত মজলিস মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার প্রমুখ।
এ সময় বিভিন্ন শ্রেণিপেশার তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।