× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১৫:৫৪ পিএম

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

ভারত বাংলাদেশের উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমান। শনিবার (৪ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে স্থানীয় বিএনপি এ পথসভার আয়োজন করে।

চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আমরা বাংলাদেশের মানুষরা সার্বভৌমত্বে বিশ্বাস করি। অন্যরা এসে আমাদের দেশে মাতব্বরি করুক তা আমরা চাই না- সে যেই হোক। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একটা সীমান্তে আছি। একটা বৃহৎ দেশ (ভারত) আছে, তারা আমাদের উন্নয়ন চায় না, আমাদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না। রাজনৈতিক স্থিতিশীল না হলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না।

তিনি আরও বলেন, আমরা যেভাবে ভারতের জনগণকে ভালোবাসি, তারাও আমাদের জনগণকে ভালোবাসুক। এমন কোনে কাজ না হোক যাতে করে আমরা ভারত বিদ্বেষী হই। আমাদের উচিত না ভারত বিদ্বেষী হওয়া।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মো. ইলিয়াসের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেন প্রমুখ। পরে পথসভা শেষে দলীয় নেতৃবৃন্দদের নিয়ে জনসাধারণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা