× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে পার্বত্য জেলা পরিষদের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১৫:০৯ পিএম

সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে পার্বত্য জেলা পরিষদের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি সদর উপজেলায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের পাশে দাঁড়িয়েছে পার্বত্য জেলা পরিষদ। 

শনিবার (৪ অক্টোবর) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় সদর উপজেলা আশপাশের এলাকা ও স্বনির্ভর বাজার এলাকার সহিংসতায় ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবার ও ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ এবং ১ বস্তা করে চাল প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, ‘সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। প্রাথমিক পর্যায়ে আমরা সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করছি। পার্বত্য জেলা পরিষদ সব সময় মানুষের দুঃসময়ে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা চাই, সবাই দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসুক।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর মো. আব্দুল লতিফ, প্রশান্ত কুমার ত্রিপুরা, নিটোল মনি চাকমা, বঙ্গমিত্র চাকমা,সাথোয়াই মারমা, কংজপ্রু মারমা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, সম্প্রতি খাগড়াছড়ি সদর উপজেলায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়ে অনেক ব্যবসায়ী ও পরিবার চরম সংকটে পড়েন। এই পরিস্থিতিতে জেলা পরিষদের এ উদ্যোগ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা