বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১৩:০০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদপানে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকার এর ছেলে শ্রীনিবাস মালাকার (৬৫) এবং একই গ্রামের সুধা দাসের ছেলে সৌরভ দাস (২৫)। এ ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে তারা দুজন অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেসরকারি ক্লিনিক হাসপাতাল লাইফ কেয়ারে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তারা দুজন মারা যান। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।