× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওসির বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ২১:৫৮ পিএম

ওসির বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

নাটোরের বাগাতিপাড়া মডেল থানার ওসি মোহা. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা এন্ট্রির বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ তুলেছেন উপজেলার পাঁকা ইউনিয়নের রামপাড়া গ্রামের কৃষক রুস্তম আলী মিলটন।

ভুক্তভোগীর অভিযোগ, গত ২৭ সেপ্টেম্বর রাতে তার ঘরে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ। এ ঘটনায় দুজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেন তিনি। অভিযোগ দায়েরের পরদিন সন্ধ্যায় থানায় গেলে মামলা এন্ট্রি ও আসামি গ্রেপ্তারের বিনিময়ে ওসি ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হয়রানি করা হয়। 

ঘুষের বিষয়ে নাটোরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন রুস্তম আলী মিলটন। তিনি ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও তার আগের অভিযোগটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এন্ট্রি করে তদন্তের দাবি জানান। তবে ওসি মোহা. মোস্তাফিজুর রহমান বলেন, তার বিরুদ্ধে করা এ অভিযোগটি ভিত্তিহীন। এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ওসির বিরুদ্ধে অভিযোগটি তিনি পেয়েছেন এবং একজন অতিরিক্ত পুলিশ সুপারকে অভিযোগের বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা