শিবচর (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ২০:৪৫ পিএম
মাদারীপুরের শিবচরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কামাল জামান মোল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকালে তার নিজবাড়ি পৌরসভার শিবরায়ের কান্দি এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি সাংবাদিকদের সামনে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি আগামীতে তার বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান রাজনীতি নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা একসঙ্গে কাজ করলে দুর্নীতিমুক্ত, উন্নত শিবচর গড়া সম্ভব। প্রশাসনকে ন্যায়বিচারে বাধ্য করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
এ সময় শিবচর উপজেলা ও মাদারীপুর জেলায় কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকা এবং টেলিভিশন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।