× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন, ১৪৪ ধারা আংশিক শিথিল

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ২০:১৯ পিএম

খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন, ১৪৪ ধারা আংশিক শিথিল

সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। শুক্রবার (৩ অক্টোবর) জেলা সদরের স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ২৭টি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে ত্রাণসামগ্রী এবং আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারকে চাল ও নগদ ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এ সময় তিনি বলেন, ‘সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রশাসন সবসময় আছে। আপনাদের ক্ষতি পুরোপুরি পূরণ করা না গেলেও এই অনুদান কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে।’

আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা।

১৪৪ ধারা আংশিক শিথিল

এদিকে খাগড়াছড়ি শহরে জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে দিনের বেলায় ১৪৪ ধারা আংশিক শিথিল রাখা হয়েছে। ফলে মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা সহজ হয়েছে। তবে সন্ধ্যা ৬টার পর থেকে কড়াকড়িভাবে ১৪৪ ধারা বলবৎ থাকছে। রাত ১০টার মধ্যে দোকানপাট বন্ধ রাখা ও চলাচল সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মামলায় এখনও কেউ গ্রেপ্তার নয়

এদিকে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা তিনটি মামলায় এখনও কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা