× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাধারণ মানুষ মানবে না পিআর পদ্ধতি : মাহবুবুর রহমান

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ২০:১২ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫ ২০:২৯ পিএম

সাধারণ মানুষ মানবে না পিআর পদ্ধতি : মাহবুবুর রহমান

সাধারণ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন কোনোভাবেই মানবে না। পিআর পদ্ধতিতে ভোট দিলে সুনামগঞ্জ-১ আসনে আর এমপি নির্বাচন হবে না বলে বললেন রাঙামাটি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান সরকার।

শুক্রবার (৩ অক্টোবর) জুম্মার নামাজের পর তাহিরপুর বাদাঘাট বাজারে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ পথসভা করেন, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাহবুবুর রহমান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এস এম মাহবুব মল্লিক, তাহিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাসেম, বড়দল উত্তর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রহুল আমিন, বাদাঘাট যুবদলের সভাপতি সুমন আহমেদসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা।

ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান সরকার বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন সাধারণ মানুষ কোনোভাবেই মানবে না। আমরা এ ধরনের নির্বাচন চাই না। আমরা চাই, এমন নেতা, যিনি জনগণের পাশে থাকবেন, জনগণের কথা বলবেন।কষ্ট করে ভোট দিলে যদি অন্য আসনের নেতা আমাদের এমপি হনÑ তবে তিনি আমাদের এলাকার কোনো খোঁজখবর রাখবেন না। নির্বাচন পিছানোর জন্য দেশে যে পিআর পদ্ধতির ষড়যন্ত্র চলছে, তা আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব, ইনশাআল্লাহ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আমি নির্বাচনী প্রচারণায় মাঠে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি মানুষের কল্যাণে রাজনীতি করি। তাই জনগণের সুখে-দুঃখে সবসময় পাশে আছি। আমি সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা