× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোমতী নদীতে কলাগাছে ভাসিয়ে পাচারের সময় মাদক জব্দ

কুমিল্লা অফিস

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১৯:৪১ পিএম

গোমতী নদীতে কলাগাছে ভাসিয়ে পাচারের সময় মাদক জব্দ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকায় গোমতী নদীতে কলাগাছ ও ককশীটের সঙ্গে বেঁধে পাচারের চেষ্টা করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। 

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে কুমিল্লা ১০ বিজিবির সদস্যরা এ অভিযান চালায়।

কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাদক কারবারিরা প্রায়ই অভিনব কৌশলে কুমিল্লা সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা করে থাকে। এর ধারাবাহিকতায় শুক্রবার ভোরে গোমতী নদীতে কলাগাছের সঙ্গে বেঁধে রাখা ভারতীয় মদ, ভদকা, বিয়ারসহ প্রায় ১০ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় মাদক জব্দ করা গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরে আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা