× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত, পাঁচ ঘণ্টা পর উদ্ধার

আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১৯:৩৫ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫ ১৯:৪৯ পিএম

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত, পাঁচ ঘণ্টা পর উদ্ধার

ঢাকা-আখাউড়া-ঢাকা পথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেন গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে লাইনচ্যুত হয়। ট্রেনটির দু’টি বগির চাকা লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে। পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনটির চাকাগুলো লাইনে উঠানো হয়। 

শুক্রবার (৩ অক্টোবর)  দুপুর সোয়া ১টায় ট্রেনটি ৩৫ নম্বর তিতাস কমিউটার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর আগে আখাউড়া-ঢাকা (৩৩ নম্বর আপ) ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া (৩৪ নম্বর ডাউন) পথে দু’টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ৩৬ নম্বর ডাউন তিতাস কমিউটার ট্রেন আখাউড়ায় আসার পর সান্টিং করা হচ্ছিল। রাত সোয়া ১২টার দিকে ট্রেনটির দু’টি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। আখাউড়া লোকেশেডে দায়িত্বরতরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করে। তবে, বিভিন্ন সমস্যা থাকায় উদ্ধার কাজ স্বাভাবিক ছিল না। শেষ পর্যন্ত ভোর পৌনে ৬টার দিকে ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়। তবে, ভোর ৫টায় আখাউড়া থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটির যাত্রা বাতিল করা হয়। একইসঙ্গে ঢাকা থেকে সাড়ে ৯টায় ছেড়ে আসা ট্রেনের যাত্রাও বাতিল করা হয়। বেলা সোয়া ১টায় ট্রেনটি ৩৫ নম্বর তিতাস কমিউটার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, ট্রেনটি এমন জায়গায় দুর্ঘটনায় পড়েছিল যেখানে রিলিফ ট্রেন নিয়ে যাওয়ার মতো লাইনও ছিল না। যে কারণে বিকল্প পদ্ধতিতে উদ্ধার করতে গিয়ে বেশ সময় লেগে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা