× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেসবুকে ছবি শেয়ার করাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ২০

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১৮:৫১ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫ ২০:৫৮ পিএম

ফেসবুকে ছবি শেয়ার করাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ২০

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক জামায়াত নেতা  ফেইসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমি ফারহানার বিকৃত ছবি শেয়ার করার ঘটনায় দুই পক্ষের সংর্ঘষে ২০ জন আহত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) উপজেলার পালিশারা গ্রামে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম জানান, বৃহস্পতিবার রাতে ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ফেসবুকে তারেক রহমান ও রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। গতকাল শুক্রবার সকালে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে নেতা-কর্মীদের উপর জামায়াতের নেতা কর্মীরা অতর্কিত হামলা করে।হামলায় আহত ইউনিয়ন যুবদল নেতা নেছার আহম্মেদ বলেন, তাদের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।  অতর্কিত হামলায় তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে উপজেলা জামায়াত নেতা  মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ পোস্টের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতেই পোস্ট ডিলিট করা হয়েছে। এমনকি মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরো একটি পোস্ট দেন। তারপরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠকে বসার প্রস্তুতি নেয়। ওইসময় বিএনপি নেতা নেছার আহম্মেদের নেতৃত্বে ইলিয়াসের উপর হামলা হয়। ওইসময় বিএনপি নেতা -কর্মীদের সামাজিকভাবে প্রতিরোধ করতে গেলে জামায়াতের ১০/১২ জন নেতাকর্মী আহত হয়।

মাওলানা ইলিয়াস হোসেন বলেন, ‘তার ব্যক্তিগত ফেইসবুক থেকে একটি ছবি অসাবধানবশত: শেয়ার হয়েছে। বিষয়টি  কয়েকজন জানানোর পর ডিলেট করে দিয়েছেন তিনি। পরে ফেইসবুকে পোস্ট করে দুঃখ প্রকাশ করেছি। তারপরেও শুক্রবার সকালে বৈঠক বসার পূর্বেই নেতা-কর্মীদের উপর হামলা করে বিএনপির নেতা-কর্মীরা।হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, জামায়াত বিএনপির মারামারির ঘটনা জেনে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ থানায়  অভিযোগ দেয়নি।  অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা