× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারধর ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে প্রতিবাদ সভা

সিংড়া (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১৬:১৩ পিএম

মারধর ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে প্রতিবাদ সভা

নাটোরের সিংড়ায় মোস্তফা কামাল নামের যুবককে জিম্মি করে মারধর ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ায় অভিযুক্ত হাফিজুর রহমানের বিচার দাবিতে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। 

শুক্রবার (০৩ অক্টোবর) দুপুরে বড়গ্রাম বাজারে এই প্রতিবাদ সভার আয়োজন করে ওই গ্রামের জনসাধারণ। ভুক্তভোগী যুবক মোস্তফা কামাল বড়গ্রাম রঘুকদমা গ্রামের হাজি আব্দুর রহিম উদ্দিনের ছেলে। অভিযুক্ত যুবক হাফিজুল ইসলাম বামিহাল গ্রামের কুরবান আলীর ছেলে। প্রতিবাদ সভায় গ্রাম্য প্রধান আলহাজ আব্দুর রহিমের সভাপতিত্বে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ভুক্তভোগী যুবকের লিখিত অভিযোগ এবং প্রতিবাদ সভা সূত্রে জানা গেছে, বড়গ্রামের মোস্তফা কামালকে বামিহাল গ্রামের হাফিজুল ইসলাম গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে অস্ত্রেরমুখে জিম্মি করে ৩০ হাজার টাকা নেয়। একশত টাকা মূল্যের সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ইয়াবাসহ ছবি তুলে ছেড়ে দেয়। চার দিন পরে ফোনে টাকা দাবি করা হয়, টাকা না দিলে ইয়াবা দিয়ে তোলা ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা নেয় এবং ঘটনাটি জানাজানি হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী যুবক মোস্তফা কামাল ২০ সেপ্টেম্বর সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেওয়ার ঘটনা জানতে পেরে অভিযুক্ত হাফিজুল ইসলাম মোবাইল ফোনে মোস্তফা কামালকে হত্যার হুমকি দেন। হুমকির ভয়ে প্রাণে বাঁচতে মোস্তফা এলাকা ছাড়া। গ্রামবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত

সাপেক্ষে দোষী হাফিজুলের বিচারের দাবি করেন। অভিযুক্ত হাফিজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত হাফিজুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা