× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন : মিয়া গোলাম পরওয়ার

খুলনা অফিস

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১৫:৫২ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫ ১৭:২৮ পিএম

আগামী নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন : মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। দেশে সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য জামায়াত গণমানুষের দলে পরিণত হয়েছে। আগামী নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন, আমরা পূর্ণ শক্তি নিয়ে অংশ নেব।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী (১৯৭৭-২০২৫) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের পুনর্মিলনীর মূল স্লোগান ছিল সম্প্রীতির টানে, শিকড়ের পানে।

অধ্যাপক পরওয়ার জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে। তিনি বলেন, এখনই সময় দ্বীনকে সংসদে পাঠানোর। এজন্য প্রতিটি কর্মীকে নির্বাচনী মাঠে সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে।

অতীতের স্মৃতিচারণ করে তিনি বলেন, ছাত্রশিবির থেকে গড়ে ওঠা অনেক নেতা আজ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রয়াত নেতা আমিনুল ইসলাম বিমান, শেখ আব্দুল হালিম, আমানুল্লাহ আমান, রহমত আলী, আবুল কাশেম পাঠান এবং সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের নাম উল্লেখ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় মিলনায়তনে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলন এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি রাকিব হোসাইন।

এ সময় আরও বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হোসাইন, মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, নড়াইল জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, জামায়াতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা