× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে ২৩ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

সিলেট অফিস

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১০:১১ এএম

সিলেটে ২৩ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

সিলেটে ২৩ দিন ধরে নিখোঁজ রয়েছে এক মাদ্রাসা ছাত্র। তার নাম শেখ বুরহান উদ্দিন সজিব (১৫)। সে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়নের কুরবানপুর গ্রামের শেখ জামাল আহমদের বড় ছেলে। স্থানীয় খোলাফায়ে রাশেদা দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র সে।

সে গত ৭ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে স্থানীয় দনারাম থেকে নিখোঁজ হয়। ২৩ দিন পেরিয়ে গেলেও তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজের ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ জিডি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, জিডি করা হয়েছে। পুলিশ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধানে কাজ করছে।

এদিকে ছেলের সন্ধান ছেয়ে সকলের সহযোগিতা চেয়েছেন শেখ বুরহান উদ্দিন সজিবের বাবা শেখ জামাল আহমদ। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে খুঁজে পান বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দয়া করে দ্রুত স্থানীয় থানায় কিংবা তার ব্যক্তিগত মোবাইল- ০১৭১২-৪৫১১৫৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা