× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্বতীপুরে সড়কে ডাস্টবিন গোবরের স্তুপে পরিবেশ দূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

মেনহাজুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ০৯:৫৮ এএম

পার্বতীপুরে সড়কে ডাস্টবিন গোবরের স্তুপে পরিবেশ দূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ইসলামপুর কালীবাড়ি এলাকায় ডাস্টবিন, গোবরের স্তূপ ও প্রাচীরে প্রাচীরে গোবর শুকানোয় পরিবেশ দুষণ হচ্ছে। নোংরা পরিবেশে চরম অস্বস্তিতে পড়েছেন স্থানীয়রা। স্থানটিতে দুর্গন্ধ, বিষাক্ত পোকামাকড় ও সাপের আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। রাস্তার পাশে ছড়িয়ে থাকা ময়লার ভাগাড়ে নাক-মুখ চেপে হাঁটতে হচ্ছে পথচারীদের। সংকীর্ণ প্রধান সড়কে স্থাপিত একটি মাত্র ডাস্টবিন ভরে ময়লা ছড়িয়ে পড়ছে সড়কে। এতে ওই সড়কে চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু, বয়স্ক ও শিক্ষার্থীদের।

ভুক্তভোগী খাদিজা খাতুন জানান, এলাকার রাস্তায় দালানবাড়ির ওপর তলার বাসিন্দারা জানালা দিয়ে ন্যাপকিনসহ নানা বর্জ্য ছুড়ে ফেলে। কুকুর ও গরু ডাস্টবিনের উচ্ছিষ্ট টেনে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে বর্জ্য। খাবারের গন্ধে পোকা, ব্যাঙ আর সাপ রাতের বেলা রাস্তায় নেমে আসে। এতে ঘরে সাপ ঢুকে পড়ার আতঙ্কে রাতে ঘুমাতে পারে না বাসিন্দারা।

এলাকার ময়লা রাখা স্থানের জমির মালিক আনজারুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাকে না জানিয়ে রাস্তার পাশে অপরিকল্পিতভাবে ডাস্টবিন বসানো হয়েছে। এতে পুরো এলাকায় ভোগান্তি তৈরি হয়েছে।

ভুক্তভোগীরা লিখিতভাবে পৌরসভা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনকে জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বরং অভিযোগের পর পৌরসভার সার্ভেয়ার পরিচয় দিয়ে তুষার নামের এক ব্যক্তি এলাকায় গিয়ে সন্ত্রাসী কায়দায় ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন করেন।

জানা যায়, তুষার পৌরসভা বা উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা নন বরং দালালি ও টাকার দাবির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছেন। সুলতানা রাজিয়া নামে এক নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সমস্যা জানাতে গিয়েছিলাম। কিন্তু তুষার নামে একজন বখাটে উল্টো আমাদের ভয়ভীতি দেখাচ্ছেন।

অবিলম্বে ইসলামপুর কালীবাড়ি এলাকার ডাস্টবিন অপসারণ বা বিকল্প স্থানে স্থানান্তর করা না হলে জনস্বাস্থ্য ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন জানান, পরিবেশ দূষণ ও ক্ষতি পরিলক্ষিত হলে ডাস্টবিনটি সরিয়ে ফেলা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা