× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে আনন্দঘন পরিবেশে ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১৮:৫৬ পিএম

ময়মনসিংহে আনন্দঘন পরিবেশে ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন

ময়মনসিংহ নগরীর কাচারিঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে আনন্দঘন পরিবেশে মহানগরের সব প্রতিমার বিসর্জন সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

প্রতিমা বিসর্জন ঘাটে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতারু উল আলম, র‌্যাব-১৪ এর মহাপরিচালক মহিবুল ইসলাম খান, ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বিসর্জনকে ঘিরে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কঠোর নিরাপত্তায় দায়িত্ব পালন করে। র‌্যাব সদস্যরা নৌকা নিয়ে নদীতে বিশেষ টহল দেয়।

এ বছর ময়মনসিংহ জেলায় ৭৮১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই জেলার প্রতিটি উপজেলায় পূজা সম্পন্ন হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা