× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঁচপুর সেতুর উপর যানবাহনের চাপায় দুই যুবক নিহত

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১৫:০৪ পিএম

কাঁচপুর সেতুর উপর যানবাহনের চাপায় দুই যুবক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর উপর অজ্ঞাত যানবাহনের চাপায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম রাকিব বলে জানা গেছে। তার বাড়ি রংপুর জেলায়। বয়স আনুমানিক ৩৫ বছর।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর ছয়টার দিকে কাঁচপুর সেতুর উপরে এ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন।

তিনি জানান, ভোরে কাঁচপুর সেতুর ওপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে। পরে আরেকটি ট্রাকের সাহায্যে সেটিকে ঢাকার দিকে টেনে নেয়ার চেষ্টা করা হয়। এ সময় ট্রাকটি ডিভাইডারের সঙ্গে আটকে যায়। এরপর ট্রাক রেখে ওই দুইজন রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ অজ্ঞাতনামা একটি যানবাহন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। 

তিনি আরও বলেন, নিহত দুজন ওই ট্রাকের চালক ও হেলপার হতে পারে। মরদেহ দুটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা