× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে বিশেষ অভিযানে অবৈধ বন্দুকসহ যুবক আটক

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১৪:৪৪ পিএম

নবীনগরে বিশেষ অভিযানে অবৈধ বন্দুকসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অবৈধ দেশীয় বন্দুকসহ মো. খান সাহেব (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের একটি পুলিশের দল এ অভিযান পরিচালনা করে। এ সময় শ্যামগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাহেবনগর ইরা কাজীর বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবব সাহেবনগর ইরা কাজীর বাড়ির স্থায়ী বাসিন্দা। তার পিতা মো. শুক্কু মিয়া এবং মাতা মৃত আম্বিয়া বেগম।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, আটককৃত খান সাহেব প্রায় সময় নদীপথে অস্ত্রের মহড়া দিত। কয়েকদিন আগে পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নদীপথ দিয়ে যাওয়ার সময় তার দিকে লক্ষ্য করে গুলিও ছোড়ে সে। খান সাহেবের বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা, বিস্ফোরক মামলা ও অস্ত্র মামলাসহ অসংখ্য মামলা চলমান আছে।

ওসি আরও বলেন, অভিযানের সময় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ খান সাহেবকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এদিকে আটক খান সাহেবকে নিঃশর্ত মুক্তি দিতে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সাহেবনগর গ্রামের সচেতন জনগণের ব্যানারে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা