× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে সহিংসতা

হত্যা ও হামলার ঘটনায় ৩ মামলা

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১২:৫৪ পিএম

হত্যা ও হামলার ঘটনায় ৩ মামলা

সাম্প্রতিক সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় হত্যাকাণ্ড ও পুলিশের ওপর হামলায় তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। সহিংসতার উত্তেজনা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে জনজীবন।

খাগড়াছড়ি সদর থানায় ১৪৪ ধারা ভঙ্গ করে দাঙ্গা সৃষ্টি, ভাঙচুর এবং পুলিশকে লক্ষ্য করে হামলার অভিযোগে ৬-৭ শত অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার বাদী সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা।

অন্যদিকে, গুইমারা থানায় হত্যাকাণ্ড ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক আরও দুটি মামলা হয়েছে। এতে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে বলে জানান গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী। তিনি আরও বলেন, বর্তমানে গুইমারা উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, আলোচিত শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি শয়ন শীলকে ছয় দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে আদালতে পাঠালে খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, রিমান্ড শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ১৪৪ ধারা এখনও বলবৎ আছে।

এদিকে বৃহস্পতিবার হাটের দিনে সকাল থেকেই পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের লোকজন স্বাভাবিকভাবে বাজারে আসতে শুরু করেছেন। জেলা শহরের প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, খুলে গেছে দোকানপাটও। সহিংসতার উত্তেজনা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে জনজীবন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা